Latest

Continue reading this blog to discover yourself

Monday, November 7, 2022

Success Law | সফলতার সূত্র

জীবনে তুমি যদি সফল হতে চাও, একটা নিয়মকে মেনে চলতে হবে...নিজের সাথে কখনো মিথ্যা বলা চলবে না। 🙂

What do you mean by love?

What do mean by love

কিছুদিন আগে চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে, আমার খুব কাছের এক মানুষ জিজ্ঞেস করে বসে - What do you mean by love?

আমি কিন্তু প্রায় ৫/৭ মিনিট চুপ ছিলাম! উত্তর দিতে পারিনি।

তবে সেই মুহূর্তে সাময়িক একটা গবেষণা চালিয়েছিলাম। যার ফলাফল আজ দিবো। আমি জানি সে দেখছে এই পোস্ট। জানিনা কতটা অর্থবহ হবে, তবে প্রশ্নের উত্তর কিন্তু যার যার ফিলোসোফি। 

ভালোবাসার ৩টি পর্যায় আছে। ১৩-২৮/২৯ এই সময়টায় ভালোবাসা মানে আবেগ। এই বয়সের সবাই ভালোবাসাকে আবেগ দিয়েই যাচাই করে। ৩০-৫৩/৫৪ সময়টা অনেকটা Give & Take এমন হয়ে থাকে। অর্থাৎ উদারচিন্তার লোপ পায়, বিনিময় চলে আসে। ৫৫- বাকিটা সময় ভালোবাসা মানেই হচ্ছে সহযোগিতা!

এছাড়া, আরো অনেক মতাদর্শ নিয়েছি বিভিন্ন জনের কাছ থেকে, অনেকের জীবন পর্যালোচনা করেছি.....অবশেষে আমার ফিলোসোফি এটাই বলে, ভালোবাসা মানে "কিচ্ছুই না!"

Monday, October 24, 2022

Humans humanity

Humans humanity

ফ্রান্স সাম্রাজ্যে লুই ১৪তম এর শাসনামলে মাত্র একটি রুটি চুরি করার জন্য এক দরিদ্র লোককে "অনাহারে মৃত্যু" দেওয়া হয়েছিল। চিত্রের মহিলাটি ছিল তার একমাত্র কন্যা এবং তার সেলের একমাত্র দর্শনার্থী। তাকে প্রতিদিন বৃদ্ধের সাথে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু এমনভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হতো যে কোনও খাবার ভিতরে নেওয়ার সুযোগ ছিলো না।

এভাবে প্রায় চার মাস পার হয়ে গেলেও লোকটি তার ওজন হ্রাস না করে বেঁচে ছিল, তখন কর্তৃপক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে এবং সেলে তার উপর গুপ্তচরবৃত্তি শুরু করে। এসময় তারা জানতে পারে যে, চিত্রের মেয়েটি তার বাবাকে তার নিজের শিশুর দুধের ভাগ করে বুকের দুধ খাওয়াচ্ছে। বিচারকরা তখন তার বাবার প্রতি মহিলার মমতা ও ভালবাসা উপলব্ধি করে, এবং বাবাকে ক্ষমা করে মুক্তি দেয়।