Mistake হচ্ছে যন্ত্রণার! কিন্তু যতই সময় যেতে থাকে তা ধীরে ধীরে পরিণত হতে থাকে এক গুচ্ছ Experience এ। যার পরিমার্জিত বা পাঠ্যপুস্তকের রূপকে বলা হয় Lesson.
Khalid’s Letter is a blog based on personal perception. The content you find here will help you to expand your own knowledge of different perspective, improve your thinking skills, and inspire your creativity to get your work done into the world. This isn’t just about blog; it’s the concept that will keep you top in every place!
Wednesday, November 23, 2022
Wednesday, November 16, 2022
সত্যের পক্ষে থাকলে সৃষ্টিকর্তাই তাকে পুরষ্কৃত করে
মুক্তিযোদ্ধা মানে কোনো দলের সম্পত্তি না, বরং দেশের সম্পদ। দেশের ক্রান্তিলগ্নে এসব সূর্য সন্তানেরা নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিলো এক অসম যুদ্ধের ময়দানে। কেবলমাত্র তাদের দুঃসাহসিকতায় আমরা আজ পেয়েছি এই বাংলাদেশ। তবে, আজ অসংখ্য রাজাকারেরা মুক্তিযুদ্ধের বানোয়াট সনদ গলায় ঝুলিয়ে বাহবার তকমা লাগিয়ে ফয়দা লুটছে। অথচ, অবহেলায় রয়ে গেছে দেশের প্রকৃত সূর্য সন্তানেরা। হয়তো তারা কিছুই চায় না, তাই বলে কি মৃত্যুর পরও " গার্ড অব অনার " পাওয়ার অযোগ্য তারা?
আমার আব্বুর আজ জানাযা হলো। কোনো কিছুতেই আমার অভিযোগ ছিলো না। সৃষ্টিকর্তার ডাকে তো যেতেই হবে। কিন্তু বুক ফাটা এক আর্তনাদ ছিলো, সে দেশের জন্য সংগ্রাম করছে, সে একটা " গার্ড অব অনার " পেতে পারতো না?
জানিনা এটা দুধের সাদ ঘোলে মেটানো কিনা? তবে আমি জানাযার ময়দানে যখন দেখলাম ড্রেস, সোল্ডার, বুট পরা আমার কলেজিয়েটের, আমার সন্তানেরা দুই সারিতে লাইনে দাঁড়িয়ে আছে, আমার আত্মা কেপে উঠেছিলো! আমি বাকরূদ্ধ হয়ে পড়েছিলাম। সকলের অনুরোধেও বাবার বড় সন্তান হিসেবে কথা আর মুখ থেকে বের হচ্ছিলো নাহ! এ কিসের অনুভূতি জানি না, তবে আমার ছেলেরা এভাবে সারিতে দাঁড়িয়ে আমার মতো এক নগন্য স্কুল শিক্ষকের পিতাকে " গার্ড অব অনার " দিবে, এমন তো হবার কথা ছিলো না!
জানিনা, এটাই হয়তো, আল্লাহর ইশারা। আমার মনে আজ আর আক্ষেপ নেই। আমি শত জনম ধরে - আব্বু আপনার সন্তান হিসেবে জন্ম নিতে চাই।
আমি এটাই আজ বুঝে গেছি, সত্যের পক্ষে থাকলে সৃষ্টিকর্তাই তাকে পুরষ্কৃত করে।
Thursday, November 10, 2022
Success will come
একদল পর্যটক কুমিরের খামার পরিদর্শন করছিলেন এবং তারা একটি কুমিরের হ্রদের মাঝখানে একটি ভাসমান কাঠামোতে ছিলেন। খামারের মালিক চিৎকার করে বললেন: "যে পানিতে ঝাঁপ দিয়ে তীরে সাঁতার কাটবে, সে পাবে 10 মিলিয়ন ডলার। পিন পতন নীরাবতা ছিলো।
হঠাৎ এক লোক পানিতে ঝাঁপ দিল। তাকে কুমির তাড়া করে, অথচ সে ভাগ্যক্রমে অক্ষত ছিল। তখন মালিক ঘোষণা করলেন: "আমাদের মধ্যে একজন বিজয়ী আছে!!!"
পুরষ্কার গ্রহণের পর, লোকটি এবং তার স্ত্রী হোটেলের ঘরে ফিরে আসেন। লোকটি তার স্ত্রীকে বলে: "এই শুনছো, আমি নিজে কিন্তু ঝাঁপিয়ে পড়িনি ... কেউ আমাকে ধাক্কা দিয়েছে !!!"
তার স্ত্রী হেসে ঠান্ডা গলায় বললেন: "এটা আমিই ছিলাম!"
গল্পের নৈতিকতা: "প্রতিটি সফল পুরুষের পিছনে, তাকে একটু ধাক্কা দেওয়ার জন্য সর্বদা একজন মহিলা থাকে"
আমার আরও লেখা পড়তে ভিজিট করোঃ
https://khalidsliterature.blogspot.com




